শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কলাপাড়ার ৩ বরফ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা

#
news image

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে  বরফ মিল চালু ও বরফ বিক্রির অভিযোগে তিন বরফ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ও কলাপাড়া মৎস্য বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।  কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান,  ২০ মে থেকে সাগরে ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর গোপনে এক শ্রেণির অসাধু জেলেকে রাতের আঁধারে বরফ সরবরাহ করে মাছ শিকারে উৎসাহিত করছে এ বরফ মিল মালিকরা। এ সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তারা এ অভিযান চালায়। 

 এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে আলীপুরের ভাই ভাই আইস প্লান্টের মালিক বেল্লাল খানকে ১৫ হাজার, জমজম আইস প্লান্টের মালিক কবির হোসেন কে ১৫ হাজার ও এ কে আইস প্লান্টের মালিক আনোয়ার খানকে ১৫ হাজার টাকা জরিমানা করে মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,  মৎস্য ও মৎস্য পণ্য বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪(৩) লঙ্ঘন করায় তিন বরফ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে ও স্থলে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

নাগরিক প্রতিবেদন

০৮ জুন, ২০২৪,  1:21 PM