শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বরিশালে গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বর

#
news image

বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ রয়েছে। শুক্রবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক তৌহিদুজ্জামান জানিয়েছেন। নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান, বলেন, নিখোঁজ আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের  টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ। 

পরিদর্শক জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী করছে।  উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরীদের টিম লিডার মো. নজরুল ইসলাম  বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের  টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরীরা নদীতে তল্লাশী করছেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে। 

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল

২৫ মে, ২০২৪,  4:57 PM