শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

এবার উড়ন্ত ট্যাক্সিতে চড়বেন হজযাত্রীরাও

#
news image

এবছর হজ মৌসুমে পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবহার করবে সৌদি আরব। এবার হজযাত্রীদের পরিবহনেও উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনের ব্যবহার করবে দেশটি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনগুলো তৈরির জন্য বিভিন্ন পরিবহন সংস্থার মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। দিন দিন এ ক্ষেত্রটি জনপ্রিয় হয়ে উঠছে। দেশটির পরিবহনমন্ত্রী সালেহ আল জাসের বলেছেন, সৌদি আরব এমন আধুনিক পরিবহনসেবা ব্যবহারের ক্ষেত্রে সম্মুখসারির দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। এ আধুনিক পরিবহনব্যবস্থাকে সবচেয়ে বেশি কাজে লাগানো হবে হজ মৌসুমে। পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশী হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন তিনি। সামনের বছরগুলোতে হজযাত্রী পরিবহনে এ উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আল জাসের। 

নাগরিক ডেস্ক রিপোর্ট

১২ মে, ২০২৪,  2:12 PM