শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রপচার করতে যাওয়া তরুনীর মৃত্যু

#
news image

বরিশালের উজিরপুরে ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রপচার করতে গিয়ে এক তরুনীর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ১২ টায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত তরুনী সুমাইয়া আক্তার (১৮) আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হেলাল মীরের কন্যা। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সুমাইয়ার পেটের ডান পাশে ব্যথা হলে বড় ভাই রবিউল মীর শনিবার বিকেলে বোনকে নিয়ে মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে আসে। কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে এপেনডিসাইটিস হয়েছে জানিয়ে রাত সাড়ে আটটায় অস্ত্রপচার করতে নিয়ে যায়। ক্লিনিকের ডা. সাধন বসু তার অস্ত্রপচার করে। রাত সোয়া ৯টার দিকে অস্ত্রপচার কক্ষ থেকে ডা. সাধন বসু বেরিয়ে যায়। তখন স্বজনদের জানিয়েছে, রোগীর অবস্থা ভালো নায়। রাত ১২ টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ সুমাইয়াকে মৃত ঘোষনা করেন।

পরিদর্শক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুনীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত করার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন পরিদর্শক তৌহিদুজ্জামান। এ বিষয়ে জানার জন্য ক্লিনিক পরিচালক ডা. রেজাউল করিমের নম্বরে কল করা হয়। কিন্তু নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি। বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোগী মৃত্যুর কোন খবর পায়নি। রোগীর স্বজন যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উজিরপুর  মডেল থানা অফিসার ইনচার্জ  মোঃ জাফর আহমেদ জানান,এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল

১২ মে, ২০২৪,  2:00 PM