শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ট ভ্যানের (ছোট ট্রাক) সাথে ভ্যানগা‌ড়ির মুখোমুখি সংঘর্ষে ছামছুল আলম (৬৫) নামে এক জেলে নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু'জ‌নের আবস্থা আশঙ্কাজনক । বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছামছুল আলম পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত মজিতুল্লাহ্ এর ছেলে। তিনি পেশায় একজন জেলে। আহতরা হলেন, পার্বতীপুর উপজেলার উত্তরা আনন্দবাজার গ্রামের রফিকুল ইসলাম (৬০), মাবুদ (৪২), শফিকুর রহমান (৪০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় ভ্যানগা‌ড়ি যোগে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ট ভ্যান (ঢাকা মে‌ট্রো ন ২০-২৪০১) ফুলবাড়ী অভিমুখে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে ফাঁকা রাস্তায় ভ্যানগা‌ড়ি‌টির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানগা‌ড়িটি চুরমার যায় এবং কাভার্ট ভ্যানটি ছিটকে রাস্তার পাশে ধানের জ‌মিতে পড়ে যায়। এতে ভ্যানগা‌ড়িতে থাকা ছামছুল আলম ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় ভ্যান চালকসহ তিন জন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। কাভার্ট ভ্যান ও ভ্যানগা‌ড়ি‌টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, চালক পলিয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের পক্রিয়া চলছে।#

মোকাররম  হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর

০৯ মে, ২০২৪,  1:28 PM