শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

হজ ভিসায় মক্কা মদিনা জেদ্দার বাইরে ভ্রমণ নয়

#
news image

হজ ভিসাসংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে, এই ভিসা নিয়ে শুধু মক্কা, মদিনা ও জেদ্দা শহরে ভ্রমণ করা যাবে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। এই ভিসায় হজযাত্রীরা শুধু হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। খবর গালফ নিউজের। মন্ত্রণালয় বলেছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। এর বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা, ভ্রমণ বা বসবাসের জন্যও বৈধ হবে না। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। এ ছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করাও হতে পারে।

নাগরিক প্রতিবেদন

০৮ মে, ২০২৪,  4:52 PM