শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

পাইকগাছায় ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেপ্তার

#
news image

খুলনার পাইকগাছায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক মাহাবুবুর রহমান মোড়ল (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রীর নানি গত মঙ্গলবার থানায় এই মামলা করেন। গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। তিনি বলেন, বুধবার সকালে ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী ছাত্রীর নানি বলেন, নাতনি আমার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। ঘটনার দিন বিকেলে নাতনিকে বাড়িতে রেখে আমি পানি আনতে যাই। এ সময় মাহাবুবুর রহমান আমার নাতনিকে একা পেয়ে ধর্ষণ করেন। বাড়িতে এলে নাতনি আমাকে সব খুলে বলে। ছাত্রীর নানি আরও বলেন, আমি পরিবারের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা থানায় মামলা করি। ওই রাতেই পুলিশ মাহবুরকে গ্রেপ্তার করে।

নাগরিক প্রতিবেদন

০২ মে, ২০২৪,  5:19 PM