শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দুবাইয়ে বিশ্বের প্রথম কৃত্রিম বিমানবালার সঙ্গে সাক্ষাতের সুযোগ

#
news image

বিশ্বের প্রথম এআই-চালিত ডিজিটাল মানব কেবিন ক্রু নিয়ে এসেছে কাতার এয়ারওয়েজ। দ্বিতীয় প্রজন্মের এই কেবিন ক্রুর নাম দেওয়া হয়েছে সামা ২.০। এবার এই কৃত্রিম কেবিন ক্রুর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন দুবাইয়ের অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) এর দর্শণার্থীরা। এ সময় দর্শণার্থীদের রিয়েল-টাইম প্রশ্নের উত্তর দেবে সামা ২.০। ভ্রমণকারীদের কিউরেটেড ভ্রমণ অভিজ্ঞতা ডিজাইন করতে সাহায্য করবে। সেই সঙ্গে পরের সপ্তাহের ইভেন্টে জিজ্ঞাসিত নানা প্রশ্ন, গন্তব্য, সহায়তা টিপস-সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এই কৃত্রিম কেবিন ক্রু। আগামী ৬ থেকে ৯ মে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বার্ষিক প্রদর্শনীতে কাতারি এয়ারওয়েজের প্যাভিলিয়নে থাকবে এই ডিজিটাল মানব ক্রু।

কাতার এয়ারওয়েজের গ্রাহকরা এয়ারলাইনের ডিজিটাল প্ল্যাটফর্ম QVerse বা এর অ্যাপের মাধ্যমেও সামা ২.০ এর সাথে যোগাযোগ করতে পারেন। ‘আকাশ’-এর আরবি শব্দের নামানুসারে, কৃত্রিম এই বিমানবালার নামকরণ করা হয় সামা। চলতি বছরের মার্চে আইটিবি বার্লিনে কাতার এয়ারওয়েজ স্ট্যান্ডে আত্মপ্রকাশ হয় সামার। UneeQ-এর সহযোগিতায় এআই চালিত এই ডিজিটাল কেবিন ক্রু তৈরি করা হয়। কাতার এয়ারওয়েজই হল প্রথম এয়ারলাইন কোম্পানি যারা এআই ক্রু নিয়ে এসেছে। আরেকটি হিউম্যানয়েড রোবট সোফিয়া। গত কয়েক বছর ধরেই শিরোনাম রয়েছে এটি। ২০১৭ সালে সৌদি আরব বিশ্বের প্রথম দেশ, যারা সোফিয়া নামের এই রোবট-কে নাগরিকত্ব দেয়।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৪,  5:41 PM