শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বিশ্বের সবচেয়ে আরামের শহর সিডনি

#
news image

বিশ্বের সবচেয়ে আরামের শহরের তালিকায় শীর্ষ উঠে এসেছে অস্ট্রেলিয়ার সিডনি। যুক্তরাজ্যভিত্তিক ভ্রমণ বীমা প্রতিষ্ঠান পেয়িং টু মাচের একটি জরিপে বিশ্বের অন্যান্য শহরকে ছাড়িয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছে সিডনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

একটি শহরের যেসব মানদণ্ড এই জরিপে প্রাধান্য পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- শব্দদূষণ, পরিবেশদূষণ, হাঁটার জায়গা, সবুজ জায়গা, বাসিন্দাদের সুখ ইত্যাদি। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার আরেক শহর মেলবোর্ন। সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী। শহরটিতে অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে বিশ্বের প্রায় সব দেশি খাবারের রেস্তোরাঁ, আছে খেলার জায়গা এবং বহু সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ।

সিডনির কাছেই রয়েছে নান্দনিক সব প্রাকৃতিক পরিবেশ। এসব কারণেই বিশ্বের অন্যান্য পর্যটন শহরকে পেছনে ফেলে সবচেয়ে আরামের তকমা পেল সিডনি।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৪,  12:24 PM