শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কমলা রঙের ধোঁয়াশায় ঢেকে গেল এথেন্সের আকাশ

#
news image

সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধোঁয়াশায় হঠাৎ আবারও ছেয়ে গেছে গ্রিসের রাজধানী এথেন্সের পুরো আকাশ। দেশটির রাজধানীতে চলাফেরা করলে কমলা রঙের কুয়াশা পড়ছে বলেও মনে হচ্ছে। এর আগেও এই মাসের শুরুর দিকে  গ্রিসের আকাশ একই রকম কমলা রঙে ছেয়ে গিয়েছিল, যা সুইজারল্যান্ড এবং দক্ষিণ ফ্রান্সের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছিল। গ্রিসের আবহাওয়া বিভাগ বলছে, ২০১৮ সালের পর গ্রিসে আঘাত হানা সাহারা মরুভূমির ধূলিঝড়ের পর এমন ঘন মেঘ আর দেখা যায়নি। ধূলিকণার যে ঘনত্ব তা সূর্যের আলো এবং মানুষের দৃষ্টিসীমা হ্রাস করতে পারে। এছাড়া এই ভারী ধূলিকণার কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লোকজনকে বাড়ির বাইরে বেশি সময় না কাটানোর পরামর্শ দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।  সাহারা মরুভূমি থেকে বছরে ৬০ থেকে ২০০ মেট্রিক টন খনিজ ধূলিকণা নির্গত হয়। এর মধ্যে ভারী ধূলিকণা দ্রুতই মাটিতে পড়ে যায়। কিছু কিছু ছোট কণা কখনো কখনো হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। গ্রিসের আবহাওয়া বিভাগ বলেছে, বুধবার দেশের আকাশ পরিষ্কার হতে পারে।

নাগরিক অনলাইন ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৪,  5:35 PM