শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক - আহত তিন।

#
news image

ঢাকা - বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক সিএনজির যাত্রী নিহত হন। গুরুতর আহত হয় চালক সহ তিনজন।স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় সড়কের দুই ধরে প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। উজিরপুর থানা  পুলিশ যান চলাচল  স্বাভাবিক করেন। 

 স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল শুক্রবার  সকাল দশটায় উপজেলার সানুহার  চায়না  ক্যাম্প স্থানে  গৌরনদী থেকে বরিশালগামী বরিশাল মেট্রো থ-১১-২১৭৪ সিএনজিকে একই দিক থেকে আসা ঢাকা মেট্রো ব-১২-১৮০০ হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে, ঘটনাস্থলে বরিশাল সদরের গোরস্থান রোডের,ধোপা বাড়ি মোড়ের মোঃ নুরুল ইসলাম মৃধার পুত্র গোলাম কিবরিয়া রানা নিহত হন। এ সময় সিএনজি চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়,  আহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক পেদার পুত্র জাহিদুল ইসলাম পেদা (৪৫), বরিশাল সদর উপজেলার, গোরস্তান রোডের সালমান হাওলাদার এর পুত্র মোস্তফা (৩০)সিএনজি চালকের পরিচয় জানা যায়নি। 

উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ জাফর আহমেদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল

১৯ এপ্রিল, ২০২৪,  6:26 PM