শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

১২ কেজি এলপিজির দাম কমলো ৪০ টাকা

#
news image

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১,৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১,৪৮২ টাকা। এছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৬.২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর গতকাল বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।

মার্চে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১২৩ টাকা ৫২ পয়সা। সৌদি আরামকোর সিপি মূল্য কিছুটা কমায় এবং ডলারের বিপরীতে টাকার মান কিছুটা শক্তিশালী হওয়ায় এপ্রিলের জন্য দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বুধবার কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এই দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিন।

সংবাদ সম্মেনে বলা হয়, সৌদি আরামকোর মূল্য অনুযায়ী এলপিজির মূল কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য মার্চে ছিল ৬৩৬.৫০ ডলার; এপ্রিলে তা ১৮.২৫ ডলার কমে ৬১৮.২৫ ডলার হয়েছে। বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘ফেব্রুয়ারি মাসে প্রতি ডলারের দাম ধরা হয়েছিল ১২০ টাকা ৫২ পয়সা, মার্চে সেটা আরেকটু কমিয়ে ১১৯ টাকা ৮৯ পয়সা ধরা হয়েছে। এপ্রিলে ডলারের মূল্য ধরা হয়েছে ১১৮ টাকা ৭৫ পয়সা। এই দুই কারণে এবার এলপিজির দাম কমেছে।’ এপ্রিল মাসের জন্য রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম ঠিক করা হয়েছে প্রতিকেজি ১১৬ টাকা ৩৬ পয়সা। প্রতি লিটার অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে ৬৬ টাকা ২১ পয়সা।

নাগরিক প্রতিবেদন

০৪ এপ্রিল, ২০২৪,  12:13 PM