শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

এবার জায়েদ খানের নায়িকা পূজা

#
news image

আগামী ঈদে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এরই মধ্যে নতুন খবর এলো। জায়েদ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন।

সূত্রের খবর, বাংলাদেশের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান নির্মাণ করতে যাচ্ছে সিনেমাটি। আর সেখানেই জুটি হিসেবে দেখা যাবে জায়েদ-পূজাকে। জায়েদ খান বলেন, বিশাল চমক আসছে। তবে এখনই আমি কিছু বলতে চাই না। এতটুকু শুধু বলছি―পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করছি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাব।

অভিনেত্রী পূজা টালিউড ছাড়াও মুম্বাইয়ে কাজ করেছেন। স্টার প্লাসে প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। এ ছাড়া তেলেগু, হিন্দি ও বাংলা সিনেমায় কাজ করেছেন তিনি। এর আগে টালিউডের নায়িকা সায়ন্তিকার সঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন জায়েদ খান।

সিনেমাটি কয়েকদিন শুটিংয়ের পর প্রযোজকের সঙ্গে নায়িকার জটিলতা সৃষ্টি হয়। ফলে এর শুটিং আটকে যায়। এর পর আর সিনেমাটির ব্যাপারে কিছু জানা যায়নি।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২৪,  7:56 PM