শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

লালপুরে অবৈধভাবে বালু ও ভরাট উত্তোলন বন্ধে পাহারার নির্দেশ

#
news image

নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলন বন্ধে গ্রাম পুলিশের পাহারার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এই নির্দেশ দেওয়া হয়। ২৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠির সূত্রে জানা যায়, উপজেলার ওই ইউনিয়নের তিলকপুর ও লক্ষীপুর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে এবং ফসলী জমিতে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযোগের প্রেক্ষিতে ওই নির্দেশ দেওয়া হয়। তবে গ্রাম পুলিশের পাহারা অমান্য করে রাতের অন্ধকারে নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করছে ভূমিদস্যুরা বলে অভিযোগ স্থানীয়দের।

ইউসুফ হোসাইন, লালপুর, নাটোর

২৮ মার্চ, ২০২৪,  5:23 PM