শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সংক্ষিপ্ত আয়েজনে লালন স্মরণোৎসব পালিত, আখড়াবাড়ি ছেড়ে যাচ্ছেন সাধুরা

#
news image

এবার উদ্বোধনের দিনেই শেষ হলো কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে বাউল সাধুদের দোল বা স্মরণ উৎসব। প্রতি বছর তিনদিন ধরে এই উৎসব চললেও এবার পবিত্র রমজান মাসের কারণে কমানো হয় উৎসবের পরিধি। তাই উদ্বোধনের মধ্যদিয়েই শেষ হয়েছে লালন স্মরণোৎসব।উৎসবের পরিধি কমাতে পূর্ণাঙ্গ সাধুসঙ্গ অনুষ্ঠান না হওয়াতে সাধুদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অতৃপ্ত বাসনা ও মনের যাতনা নিয়ে আজ সোমবার (২৫ মার্চ) সাঁইজির আখড়াবাড়ি ছেড়ে যাচ্ছেন সাধুরা।

তবে ১লা কার্তিক লালন সাঁইজির তিরোধান দিবস উৎসবে সাঁইজির আখড়াবাড়িতে সাধুদের মিলন মেলায় যোগ দিবে এমন বাসনা নিয়ে ফিরে যাচ্ছেন তারা নিজ নিজ ধামে।লালন সাঁইজি তাঁর জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমা রাতে ছেঁড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে রাতভর ভাবতত্ব কথা আলোচনা ও বাণী পরিবেশন করতেন। তাঁর মৃত্যুর পরও ভক্তবৃন্দ-শিষ্যরা বিশেষ এ দিনটি পালন করে আসছেন যুগ যুগ ধরে।তবে এবার পবিত্র রমজান মাসের কারণে এ উৎসবে ছেদ পড়ে। রবিবার (২৪ মার্চ) বিকেলে কেবল উদ্বোধনী আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল এ উৎসব।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ।অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন গবেষক ও লেখক অ্যাড. লালিম হক। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২৫ মার্চ, ২০২৪,  4:44 PM