শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মোরেলগঞ্জে ২ মাদকসেবীর দন্ড

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের অপরাধে আটক করে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান। উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরের দিকে মোরেলগঞ্জ পৌর সদরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আজাদ ও জিহাদ নামে ২ মাদকসেবীকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম। ৩পিচ ইয়াবাসহ আটক আজাদ পাহলান পূর্বসরালীয়া গ্রামের মজনু পাহলানের ছেলে ও ৪পিচ ইয়াবাসহ আটক মো. জিহাদ শেখ দক্ষিণ ভাইজোড়া গ্রামের মহারাজ শেখের ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দলটি পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সালের (শংশোধিত) এর ৩৬(৫) ধারায় উভয় আসামিকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে

বিএম. মাহবুব, মোরেলগঞ্জ, বাগেরহাট

১৯ মার্চ, ২০২৪,  6:58 PM