শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

#
news image

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  রাব্বি(২০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গৌরম্ভা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। তারা খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক জয়দেব বালা(৫২), মোটরসাইকেল চালক সাকিব (১৭) ও রাব্বি(২০) আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ওবায়দুরের কাছে নিয়ে যায়। আহত রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনা যাওয়ার পথিমধ্যে রাব্বি মারা যায়। 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গৌরম্ভা এলাকায় ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মল্লিক মোঃ জামান, রামপাল, বাগেরহাট

১৯ মার্চ, ২০২৪,  6:55 PM