শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কলকাতার আকাশে যখন তখন ঘটতে পারে বড় বিপদ

#
news image

কলকাতার আকাশে বড় বিপদ তাড়া করছে পাইলটদের, যে কোনো সময় ঘটে যেতে পারে উড়োজাহাজ দুর্ঘটনা। এ নিয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। এবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরকে চিঠি দিয়েছে। জানা গেছে, লেজার আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাইলটদের। বিমানবন্দর এলাকায় নিত্যদিন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ লেজার লাইট সমস্যা নিয়ে রাজ্যের পৌর বিষয়ক দপ্তরকে চিঠি দিয়েছে।

আবেদনে তারা জানায়, বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার রশ্মির ব্যবহার যেন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, পুলিশ এবং বিমানবন্দর এলাকার পৌরসভাগুলোর সহযোগিতা কাম্য সেই কথাও বলা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটকেও চিঠি দেওয়া হয়েছে। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে কলকাতায় যাওয়া একটি ফ্লাইট লেজার রশ্মির ফলে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। ২৫ ফেব্রুয়ারির রাতে অল্পের জন্য বেঁচেছিল আরও একটি ফ্লাইট । ২৮ ফেব্রুয়ারি আগরতলা থেকে কলকাতায় আসা একটি ফ্লাইট লেজার রশ্মির ফলে দুর্ঘটনার কবলে পড়ছিলো।

নাগরিক প্রতিবেদন

১৮ মার্চ, ২০২৪,  1:21 PM