শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সিলেটে বন্যাদুর্গতদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি

#
news image

সিলেট নগরীর অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সাথে। তার ধারবাহিকতায়  বন্যাকবলীত মানুষদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল বুধবার সকালে সিলেটে পৌঁছায় শিল্পী সমিতির  নেতা রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম।  কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে তারা ত্রাণ নিয়ে গেছেন। সেখানে তারা গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। অসহায়দের দিয়েছেন নগদ টাকাও। এ তথ্য নিশ্চিত করেছেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, ‘বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসীদের পাশে থাকার বিকল্প নেই আসলে। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন।’ অভিনেত্রী নিপুণ বলেন, ‘সিলেটবাসীর এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে আমার ২ হাজার ৫০০ পরিবারকে আমার ত্রাণ ও নগদ টাকা দেবো শিল্পী সমিতির পক্ষ থেকে। তার পাশাপাশি সবাইকে আহ্বান করবো আপনারাও পাশে থাকুন।’

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  11:10 PM