শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মতলব উত্তরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত 

#
news image

মতলব উত্তর উপজেলায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এছাড়া উপজেলার শিশুদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একি চাকমা মিত্র এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আল-এমরান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. জয়নুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেব প্রমুখ ।

 এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। এসময় বক্তারা বলেন , বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা অবিস্মরণীয় । বঙ্গবন্ধুর অতুলনীয় দেশপ্রেম ও শিশুদের প্রতি গভীর মমত্ববোধের দৃষ্টান্ত অনুসরণের জন্য এবং তাঁর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে । বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে শিশুদের প্রতি গভীর মমত্ববোধসহ তাঁর শৈশব, পারিবারিক জীবন এবং স্কুল জীবনের বিভিন্ন ঘটনা ও দিক তুলে ধরেন বক্তারা। 

শহিদুল ইসলাম খোকন, মতলব, চাদপুর

১৭ মার্চ, ২০২৪,  9:47 PM