শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত 

#
news image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। রোববার ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক বীমা, এনজিও সংস্থা, রাজনৈতিক সংগঠন দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, উপজেলা পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক মো. মোশাররফ হোসেন বুলু, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়ন্ত সরকার। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় দিবসটি পালনে  আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

১৭ মার্চ, ২০২৪,  7:13 PM