শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

৩টি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা

#
news image

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফসলি জমির মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৩টি ইটভাটাতে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে দিনাজপুর পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ) দুপুর ২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই, জয়নগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রুনায়েত আমিন রেজা।

অভিযান পরিচালনা কালে ওই এলাকার মেসার্স রহমান ব্রিক্সকে ২ লাখ টাকা, মেসার্স আমিন ব্রিক্সকে ১ লাখ টাকা এবং মেসার্স এম ইসলাম ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ভাটাগুলোর সকল কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) বিভিন্ন ধারা লঙ্ঘন করায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই তিন ইট ভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ভাটাগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোকাররম  হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর

১৬ মার্চ, ২০২৪,  7:40 PM