শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে  বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত 

#
news image

''স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে।  দিবসটি উদযাপন উপলক্ষ্যে, ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে, (১৫ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে,  বেলুন উড়িয়ে শুরুতেই শুভ সূচনার মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। 

এরপরে জেলা প্রশাসকের নের্তৃত্বে, একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দিবসটি উপলক্ষ্যে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ। 

সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ব্যবসায়ী, হোটের মালিকগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ভোক্তা অধিদপ্তরের জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন,  আসন্ন রমজান মাস উপলক্ষে ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের আহবান জানান। এছাড়া কৃষকের দিক খেয়াল রাখতে হবে। যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সভায় নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা করা হয়।

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

১৫ মার্চ, ২০২৪,  7:21 PM