শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর  র‌্যাব-৭'র হাতে আটক

#
news image

ঢাকা খিলগাঁও থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন স্লটগোলা ক্রসিং এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গোপন সংবাদে জানতে পারে যে, ডিএমপি খিলগাঁও থানার মামলা নং-১১(৬)১১, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের  ১৯(১) এর ৩(খ) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাহদাত হোসেন চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গতকাল ১২ মার্চ রাত আনুমানিক ০১:৩০ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ শাহদাত হোসেন (৩৮), পিতা-মৃত নুরুল আমিন, সাং-ধারাপুর, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম

১৩ মার্চ, ২০২৪,  1:55 PM