শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। 

#
news image

" দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো"- এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। র ্যালিটি পৌর শহরের কেন্দ্রিয় হাইস্কুল মাঠে গিয়ে সমবেত হয়। এখানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আরো বক্তব্য দেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মৎস্য অফিসার রাকিবুল ইসলাম, ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সকলকে প্রস্তুতিসহ সচেতন থাকার আহবান জানান। ইউএনও তার বক্তব্যে দুর্যোগ প্রস্তুতি দিবসের এবং মহড়া কার্যক্রের গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তিনি বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় সকলকে সচেতনতা সৃষ্টির আহবান জানান। পরে অগ্নিকান্ড এবং ভূমিকম্প বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম। 

সফিকুল ইসলাম শিল্পী, রানী, শংকৈল, ঠাকুরগাঁও

১০ মার্চ, ২০২৪,  4:32 PM