শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৯ নং রিফাইতপুর ইউপি‘র উপ-নির্বাচনে লটারিতে জয়ী আব্দুল মান্নান

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লটারি করে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সমসংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থীদের অনুপস্থিতিতে এ লটারি করা হয়।লটারি মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা চেয়ারম্যান নির্বাচিত হোন। এসময় জেলা নির্বাচন অফিসার আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লটারি পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে লটারির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া মেনে নেননি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মো. ফারুক আলম পান্না।শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়।প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরা হলেন মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৬১২৩ ভোট। অপরদিকে মো. ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও পেয়েছেন ৬১২৩ ভোট। ফলে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় গভীর রাতে লটারি করে নির্বাচনের ফলাফল ড্র ঘোষণা দেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল।তবে লটারি প্রক্রিয়ায় নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফারুক আলম পান্না জানিয়েছেন তিনি আইনের আশ্রয় নিবেন।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

১০ মার্চ, ২০২৪,  2:48 PM