শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান চাপায় রাজমিস্ত্রির মৃত্যু

#
news image

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে জাকির সর্দার (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় মোটরসাকেইলে থাকা অপর আরোহী রনি (৩০) আহত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার উত্তর সুজাপুর এলকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান। নিহত জাকির সর্দার জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আহত রনি একই এলাকার মাইদুলের ছেলে। উভয়ে রাজ মিস্ত্রির কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির সর্দার ও রনি মোটর সাইকেল যোগে ফুলবাড়ী পৌর শহর থেকে উপজেলার শিবনগর এলাকায় যাওয়ার পথে উত্তর সুজাপুর এলাকায় প্রধান সড়ক থেকে পকেট সড়কে যেতে ডান দিকের মোড় নিতে গিয়ে দিনাজপুর থেকে আসা প্রাণ কোম্পানির একটি দ্রতগামী  কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো -উ ১২-০৫-৭৮) তাদের চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির সর্দারকে মৃত ঘোষনা করেন এবং রনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।  এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মোকাররম হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর

১০ মার্চ, ২০২৪,  2:46 PM