শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত, আহত ২৫

#
news image

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় ইনান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। (০৭ মার্চ) বৃহস্পতিবার রাত ২ টার দিকে ভাঙ্গার চুমুরদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো একজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। (০৮ মার্চ) শুক্রবার সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম নাগরিক সংবাদ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সড়ক দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম ওরফে সুরুজ (৪৫)নামে পাবনার সাথিয়ার পুন্ডুরিয়া এলাকার বাসিন্দা। তবে, নিহত অপর দুজনের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এছাড়া আহতদেরও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  ওসি খায়রুল আনাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী ইনান পরিবহনে একটি বাস ভাঙ্গার চুমুরদী এলাকায় মহাসড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবহনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।   এ ঘটনার পর চালক পালিয়ে যান। অধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই বাসটি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তরুণ পাল প্রতিনিধিকে বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মোট ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুজনকে মৃত্যু ঘোষণা করা হয়। অন্য আরেকজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

০৮ মার্চ, ২০২৪,  4:07 PM