শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

#
news image

ফরিদপুরের সালথায় কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। (৩ মার্চ) রবিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম  আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। সকলের বাড়ী সালথা উপজেলার বিভিন্ন গ্রামে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম  আদালতের এপিপি নওয়াব আলী মৃধা জানান, ২০২৬ সালের ২১ ডিসেম্বর জেলার সালথা উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদারের রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলি ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। তিনি আরো জানান, সাক্ষী ও শুনানি শেষে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

০৩ মার্চ, ২০২৪,  8:13 PM