শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিলেটের গোলাপগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

#
news image

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চাপায় আবুল  হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।  গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া চাঁদ শ্রীকোণা গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহা সড়কের  গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে সিলেটগামী বাস বিপরীত থেকে আসা মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা হারান। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি আবুল হোসেন পাঁচ দিনের ছুঁটিতে সিলেটে আসেন। পরবর্তীতে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। রোববার (৩ মার্চ) চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনি মারা গেলেন। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবুল কাশেম রুমন, সিলেট

০৩ মার্চ, ২০২৪,  5:59 PM