শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

 পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

#
news image

রোববার (৩ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদে ২০১ সদস্যের ভোটে ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ।

ডন জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ।

ইমরান খানের পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোন পক্ষই  সরকার গঠনের মত একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় ওই মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছায় নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

পরে দলীয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের জন্য শাহবাজ শরিফকে মনোনয়ন দেয় পিএমএল-এন। 

পিএমএল-এন ছাড়াও শাহবাজের পেছনে পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি এবং এনপির মোট ২০৫ সদস্যের সমর্থন রয়েছে। 

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ, ২০২৪,  5:33 PM