শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রামুর ঐতিহ্যবাহী রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

#
news image

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন কক্সবাজারে সফরে আসা ৩৪ কূটনীতিক। বুধবার ২৮ ফেব্রুয়ারি সকালে রাংকুট বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে কূটনীতিকদের স্বাগত জানিয়েছেন বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো। বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো জানান, এসময় দু’হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান দেখে মুগ্ধ হন অতিথিরা। সেই সাথে সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সেনের আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি দেখে অভিভূত হন।

এসময় কূটনীতিকরা বিহারের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তারা বলেন, কক্সবাজারে অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্র সৈকত সব মিলিয়ে অপার পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা হবে। পরিদর্শনকালে কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনীর ট্যুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি রেলে চড়ে কক্সবাজারে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য দু’দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যান।

জাফর আলম, কক্সবাজার

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  2:39 PM