শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

এয়ার ইন্ডিয়ার পর এবার বিক্রি হচ্ছে উড়োজাহাজ সংস্থা গো ফার্স্ট

#
news image

মুম্বাই  : ভারতে সংকটে পড়া উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল টাটা গ্রুপ। এবার দেউলিয়া হওয়া আরেক উড়োজাহাজ সংস্থা গো ফার্স্ট কে কিনবে- এ নিয়ে চলছে আলোচনা। গত বছরের মে মাসে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল ভারতীয় উড়োজাহাজ সংস্থা গো ফার্স্ট। দেউলিয়া বিধিতে সংস্থাটির পুনর্গঠন প্রক্রিয়ায় এখন পর্যন্ত দুটি আর্থিক দরপত্র জমা পড়েছে।

এর মধ্যে স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ এবং বিজিবি এয়ারওয়েজের যৌথ পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। অন্য দরপত্রটি পেশ করেছে শারজার স্কাই ওয়ান এয়ারওয়েজ। তবে কোনো দরপত্রই গো ফার্স্টের ঋণদাতাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। সব দিক খতিয়ে দেখে সংস্থাগুলোকে ফের সংশোধিত দরপত্র পেশ করতে বলতে পারে তারা।

তাতেও কাজ না হলে সংস্থা গোটানোর পথে যেতে হতে পারে ঋণদাতাদের কমিটিকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গো ফার্স্ট অধিগ্রহণের জন্য অজয় ও বিজিবি এয়ারওয়েজের কনসোর্টিয়াম ১ হাজার ৬০০ কোটি রুপির পুনর্গঠন পরিকল্পনা দিয়েছে। এর মধ্যে এক হাজার কোটি রুপি ব্যয় হবে ঋণ পরিশোধে, বাকি ৬০০ কোটি রুপি বিনিয়োগ হবে কম্পানির পুনরুজ্জীবনে। তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সেন্ট্রাল ব্যাংক ও ব্যাংক অব বরোদার নেতৃত্বাধীন ঋণদাতা গোষ্ঠীর কাছে গো ফার্স্টের ঋণ ৬ হাজার ৫২১ কোটি রুপি।

এর মধ্যে ১ হাজার ৩০০ কোটি সরকারি গ্যারান্টিযুক্ত, এরপর বাকি ঋণদাতাদের যুক্ত করলে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৪৬৩ কোটি রুপি। এই গ্রুপের বাইরে স্কাই ওয়ান এয়ারওয়েজও দরপত্র দিয়েছে, যদিও তাদের প্রস্তাবিত অঙ্ক কিছুটা কম। এই পরিস্থিতিতে দুটি দরপত্রে ঋণদাতারা আদৌ সন্তুষ্ট হবেন কি না তা নিয়ে সন্দেহ আছে সংশ্লিষ্ট মহলের। গত বছরের মে মাসে নিজেদের দেউলিয়া ঘোষণা করে গো ফার্স্ট। প্র্যাট অ্যান্ড হুইটনির থেকে ইঞ্জিন না পাওয়া ও আর্থিক দায়বদ্ধতা পূরণের মতো প্রয়োজনীয় নগদ অর্থ না থাকায় আর্থিকভাবে বিপদে পড়ে গো ফার্স্ট।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  2:36 PM