শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

তাসকিনকে নিয়ে স্বস্তির খবর

#
news image

কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আবার হঠাৎ করে কোমরে ব্যথা অনুভব করেছিলেন পেসার তাসকিন আহমেদ। মূলত বোলিংয়ের সময় ব্যথা বেশি বোধ করতেন। তবে স্বস্তির বিষয় হলো তিন দিন বিশ্রামের পর তাসকিন বোলিংয়ে ফিরেছেন, কোনো ধরনের অস্বস্তি তার মধ্যে দেখা যায়নি।

মঙ্গলবার (২১ জুন) তাসকিন মিরপুরে বোলিং করেন। আজ বোলিংয়ের সময় তার কোমরে কোনো ব্যথা ছিল না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিকেলে মুঠোফোনে সংবাদঅমাধ্যমকে দেবাশীষ বলেন, 'তাসকিন কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হঠাৎ করে বোলিংয়ের সময় কোমরে ব্যথা অনুভব করেন। পূর্বসতর্কতা হিসেবে আমরা তাকে তিন দিন বিশ্রাম নিতে বলি। বিশ্রামের পর আজ আবারও বোলিং করেছেন তিনি। কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি। কাল আবারও বোলিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।'

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই এই তারকা পেসার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন। সব ঠিকঠাক থাকলে ২৩ জুন উইন্ডিজের বিমান ধরবেন তাসকিন।

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছিলেন তাসকিন। ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরা (ওয়ানডেতে) হওয়ার পরও একটি টেস্ট খেলে ফিরতে হয় দেশে। একই কারণে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষেও। বাংলাদেশকে বেশ ভুগিয়েছিল তার অনুপস্থিতি। মাঝে লন্ডনে যান চিকিৎসার জন্য। অবশেষে চিকিৎসা শেষে তাসকিনের এখন মাঠে ফেরার পালা।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  12:51 AM