শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইউক্রেনের জন্য ৮৮ কোটি ডলার অনুমোদন আইএমএফের

#
news image

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বৃহস্পতিবার বলেছে, গত বছর অনুমোদিত ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের তৃতীয় ধাপে তারা ইউক্রেনের জন্য ৮৮ কোটি ডলার ছাড় করতে যাচ্ছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভ লড়াই চালিয়ে যাওয়ায় সংস্থাটি এই অর্থ দিতে যাচ্ছে। খবর এএফপি’র।

রাশিয়ার বাহিনী সীমান্ত অতিক্রমের দিন থেকে প্রায় দুই বছর পর ঘোষিত এই সহায়তা অবশ্যই এখন আইএমএফের নির্বাহী বোর্ডের মাধ্যমে অনুমোদিত হতে হবে।

সম্প্রতি ওয়ারশ’তে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে আইএমএফ দলের প্রধান গ্যাভিন গ্রে সাক্ষাত করেন। এই সময় তিনি বলেন, ‘যুদ্ধের চ্যালেঞ্জ সত্ত্বেও এই সহায়তা কর্মসূচির আওতায় কর্মক্ষমতা শক্তিশালী হয়েছে।’

এক বছর আগে চার বছরের জন্য এই সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। দলটি এ সহায়তা প্যাকেজের বিভিন্ন লক্ষ্য মূল্যায়ন করে।

আইএমএফ দল বলেছে, যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইউক্রেনের জন্য ৪৮৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  1:19 AM