শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দুটি মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

#
news image

টাঙ্গাইলের মধুপুরে দুইটি মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার বোয়ালী এলাকার সিহাব উদ্দিনের ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার আজিজুল হকের ছেলে তানভীর হাসান (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর হাসান ও মারুফ হাসান সরিষাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুপুরের দিকে যাচ্ছিলেন।

অপরদিকে বনি আমিন অরেঞ্জও মোটরসাইকেল যোগে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেল দুটি মধুপুর-জামালপুর মহাসড়কের নেকিবাড়ী এলাকায় পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় আহত ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মারুফ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে। 

নাজিবুল বাশার, মধুপুর, টাঙ্গাইল

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  6:19 PM