শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নেটিজেনদের রোষের মুখে নুসরাত

#
news image

ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান শিশুদের গালাগালি শেখাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরাত এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি ‘সেন্টিমেন্টাল’। এটি তাদের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি। সেখানেই একটা আইটেম সং আছে।

আচমকা শুনলে গালাগালি বলেই ভ্রম হয়। আইটেম সংটিতে নাচ করতে দেখা গিয়েছে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল চর্চা চলেছে। হয়েছে ট্রোল। কেউ আবার তুলোধনাও করেছেন। এবার নতুন করে সেই গান চর্চায় উঠে এলো কারণ সম্প্রতি একটি ভিডিওতে এক খুদেকে এই গানে নাচতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও আবার শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। আর সেটা দেখেই অনেকেই বেজায় রেগে গিয়েছেন তার ওপর।

নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাকে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বৈরীতি ভট্টাচার্যের সন্তান এই গানে নেচেছেন। সেই খুদের নাচ তার স্বামী রোহন ঝাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটা আবার নুসরাত ভালোবেসে শেয়ার করেন।  বাদ যাননি তৃণা সাহাও। এক খুদেকে এমন গানে নাচানোয় বিরক্ত হয়েছেন নেটিজিনরা। নীল, তৃণা যতই সেই শিশুর প্রশংসা করুন না কেন, নেটপাড়া বেজায় চটেছে তাদের ওপর।

এক ব্যক্তি সেই ভিডিওতে লেখেন, ‘নিজেরা নাচছেন নাচুন না। একটা শিশুকে এসব শিখিয়ে খারাপ করার মানে কী?’ কেউ আবার লেখেন, ‘শিশুকে গালাগালি শেখাচ্ছেন, লজ্জা লাগা দরকার।’ তৃতীয় জনের মতে, ‘পাবলিক এতটা বোকা নয় যে বোকা সোডা গানটির নাম কেন রাখা হয়েছে যে তারা বুঝবে না। সেই গানে আবার একটা শিশুকে নাচাচ্ছে।

ছি.!’ কারও মতে এই গানের লিরিক্স সব থেকে নিম্নমানের বাংলা গানের লিরিক্স। কেউ আবার নুসরতের সন্তানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদেরও তো সন্তান আছে। এটা করতে আপনাদের খারাপ লাগল না?’ আরেকজন লেখেন, ‘এই একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে সেটা নিয়ে আপনারা মাতামাতি করছেন? ও তো ছোট, কিন্তু আপনারা তো ছোট না আর।’

নাগরিক বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  10:34 PM