শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের

#
news image

কুষ্টিয়ার কুমারখালীতে ডাম্প ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার (লাহিনী-সান্দিয়ারা) সড়কের বাঁধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনাসদস্য রহমত আলীর স্ত্রী সালমা খাতুন (৪০) ও তার ছেলে স্মরণ (১২)।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দাওয়াত খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে শহর থেকে কুমারখালী উপজেলার পাইকপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন রহমত আলী। বাঁধবাজার এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যান সালমা খাতুন ও তার ছেলে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।গুরুতর আহত সেনাসদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, রহমত আলী নামের এক সেনাসদস্যকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মোঃ জিয়াউর রহমান , কুষ্টিয়া

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  9:34 AM