শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শান্তিপূর্ণ নিরাপদ এবং চোরাচালানমুক্ত সীমান্ত নির্মাণে অঙ্গীকারে অনুষ্ঠিত হলো বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক 

#
news image

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ পতিরাম এর মধ্যে সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী আলতাদিঘী ( জি আর-৮৫৯৮৬১ মানচিত্র ৭৮ সি/১৬) নামক স্থানে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি, অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

অপর দিকে ৭ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শুকভীর ধাংঘার কমান্ডেন্ট ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুর ভারত। বর্নিত পতাকা বৈঠকে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস,পিএসসি, প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ডেন্ট ঐতিহ্যবাহী আলতাদিঘী পুনঃখননে অবশিষ্ট অংশের কার্যক্রমের সহযোগিতা কামনা করলে বিএসএফ কমান্ডেন্ট পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জয়পুরহাট জেলার (কড়িয়া কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায়) সৌনাগাছি বিলের জলাবদ্ধতা নিসনে বিএসএফ কর্তৃক সার্বিক সহযোগিতার জন্য প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ডেন্ট কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্য সু-সমন্নয় সম্পর্ক উন্নয়নের ফলে ২ বছর সীমান্তে কোন ধরনের আনাঙ্খাক্ষিত ও অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যহত রাখার জন্য অঙ্গিকার ব্যক্ত করেন। পরিশেষে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালানপ প্রতিরোধ সহ সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয় বলে অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান।

মাসুদ সরকার, ধামইরহাট, নওগাঁ

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  1:10 PM