শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হট্টগোল

#
news image

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুলাল হোসেন (৪০) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হট্টগোল ও ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি চিকিৎসকের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ঘাটপাড়া গ্রারে মৃত মোস্তাব আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক ছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়, দুলাল হোসেন কে সকাল সাড়ে ৭টায় অসুস্থ অবস্থায় তার স্ত্রী হাসপাতালে ভর্তি করেন। এরপর অবস্থার অবনতি হলে সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এসময় রোগীর স্বজনেরা চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলেন।

বিষয়টি জানাজানি হলে রোগীর অন্যান্য স্বজন ও স্থানীয়রা হাসপাতালে জমায়েত হয়ে হট্টগোল শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্ত্বরে স্থানীয়রা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মশিউর রহমানের অপসারণ, দায়িত্ব অবহেলাকারী ডাক্তার ও নার্সদের বিচার দাবিতে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় উদ্ভুত পরিস্থিতি ঠেকাতে থানা পুলিশ ও পৌর মেয়র মাহমুদ আলম লিটন ঘটনাস্থলে আসেন। প্রায় তিনঘন্টা চেষ্টার পর মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বজনেরা মরদেহ নিয়ে চলে যায়। নিহতের ছোট ভাই নূর আলম (৩৫) বলেন, হাসপাতালে ভায়ের অবস্থা ক্রমশ খারাপ হলে ডাক্তারকে ডেকেও পাওয়া যায় নি। চিকিৎসকের অবহেলাতেই ভায়ের মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই। এবিষয়ে নার্সিং সুপার ভাইজার বিলকিস বেগম বলেন, ভর্তির পর ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী তাকে ওষুধ খাওয়ানো হয়। এর কিছু সময় পর হঠাৎ তার পরিস্থিতি খারাপ হয়ে মৃত্যুবরণ করেন।

আমরা ধারনা করছি তার হার্টের সমস্যা ছিলো। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মশিউর রহমান জানান, জরুরী মিটিংয়ে বাহিরে আছি। ফিরে এসে বিষয়টি তদন্ত সাপেক্ষে কোন ত্রুটি থাকলে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, হট্টগোলের খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। পরিবার পরিকল্পনা অফিসার ফিরে আসলে বিকেলে উভয় পক্ষ মিলে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

মোকাররম হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  4:29 PM