শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৭০তম সেঞ্চুরি দিয়ে নতুন মৌসুম শুরু করলেন কুক

#
news image

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে অ্যালেস্টার কুকের সম্পর্ক চুকেবুকে গেছে সাড়ে তিন বছর আগে। ‘নাইটহুড’ পেয়ে নামের আগে বসেছে ‘স্যার’ পদবি। তার বিদায়ের পর টেস্টে এখনও থিতু হওয়ার মতো একজন ওপেনার পায়নি ইংল্যান্ড।

সেই কুক এখনও সেঞ্চুরি করে চলেছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে! কাউন্টি ক্রিকেটে কুকের ২০তম মৌসুম এটি। গোটা ক্যারিয়ার যে কাউন্টিতে খেলেছেন, সেই এসেক্সের হয়ে নতুন মৌসুমের প্রথম দিনেই করেছেন সেঞ্চুরি। কেন্টের বিপক্ষে চেমসফোর্ডে গত বৃহস্পতিবার ৪ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শেষ করে এসেক্স। চিরচেনা সেই নিবেদন দেখিয়ে একটা প্রান্ত আঁকড়ে রেখে ৬ ঘণ্টা উইকেটে কাটিয়ে কুক করেন ২৬৬ বলে ১০০। ১১ চারের ইনিংসটিতে সেঞ্চুরি ছুঁয়েই উইকেটের পেছনে ধরা পড়েন তিনি কেন্টের অস্ট্রেলিয়ান পেসার জ্যাকসন বার্ডের বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে কুকের ৭০তম সেঞ্চুরি এটি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬ ম্যাচে করলেন ৭ সেঞ্চুরি। বলার অপেক্ষা রাখে না, এখনও সক্রিয় ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানেরই। ৫৫ সেঞ্চুরি নিয়ে এখনকার ক্রিকেটারদের মধ্যে দুইয়ে আছেন হাশিম আমলা।

সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কাউন্টিতে নতুন মৌসুমের শুরুর দিনে সারের হয়ে ২ রান করে আউট হয়ে গেছেন ওয়ারউইকশায়ারের বিপক্ষে। ৫০ সেঞ্চুরি নিয়ে তিনে আছেন ভারতের টেস্ট দলে জায়গা হারানো চেতেশ্বর পুজারা। কেন্টের বিপক্ষে গত বৃহস্পতিবার এসেক্সের দুই ওপেনার অ্যালেস্টার কুক ও নিক ব্রাউন মিলে কাটিয়ে দেন ৮২ ওভারের বেশি। দুজন গড়েন ২২০ রানের জুটি। ২৫৩ বলে ১০৭ রান করে ব্রাউন আউট হন আগে। পরে আউট হন কুক। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ হাজার রান থেকে এখন আর স্রেফ ৫৯ রান দূরে আছেন কুক।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

০৮ এপ্রিল, ২০২২,  7:37 AM