শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দাতা দেশগুলোর সাথে বৈঠকে বসছেন জাতিসংঘ প্রধান

#
news image

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ফিলিস্তিনী শরণার্থী সংস্থার প্রধান দাতাদেশগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিওএ) ১২ কর্মীর বিরুদ্ধে ৭ অক্টোবর হামাসের চালানো হামলার সাথে জড়িত থাকার অভিযোগ উঠার পর মঙ্গলবার তিনি এ বৈঠকে বসতে যাচ্ছেন।

তার মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এদিকে ইতোমধ্যে এ অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানী ও জাপানসহ কয়েকটি দাতা দেশ এ সংস্থায় সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সোমবার বলেছেন, ইউএনআরডব্লিওএ’র কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠায় মহাসচিব ব্যক্তিগতভাবে আতংকিত। 

তিনি আরো বলেছেন, কিন্তু দাতাদের কাছে বিশেষ করে যারা সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে তাদের প্রতি তার বার্তা হলো অন্তত ইউএনআরডব্লিওএ’র কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা। কারণ এ অঞ্চলে জাতিসংঘের হাজার হাজার নিবেদিত কর্মী কাজ করছে। 

এদিকে বিষয়টি নিয়ে সোমবার গুতেরেস জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ডের সাথে বৈঠক করেছেন। ইউএনআরডব্লিওএ বলেছে, অভিযোগের বিষয়ে তারা দ্রুতই পদক্ষেপ নিয়েছে। তবে তহবিল স্থগিতে সমস্যায় পড়বে সাধারণ ফিলিস্তিনী জনগণ।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  3:01 AM