শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নড়াইলে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

#
news image

নড়াইলে শিক্ষাগত যোগ্যতা  ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. সফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান। মো.সফিফুল ইসলাম যশোর জেলার বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুয়া চিকিৎসক মো. সফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভুয়া চিকিৎসক মো. সফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন। গোপন সংবাদ পেয়ে ওই ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার সাজেদা পলিন বলেন, অভিযুক্ত ব্যক্তি কোনরকম চিকিৎসা বিষয়ক শিক্ষাগত যোগ্যতা ছাড়াই "বিশেষজ্ঞ চিকিৎসক"  সেজে মনগড়া চিকিৎসা দিয়ে আসছিলো। আজ তাকে গ্রেপ্তার করে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সবাই এমন ভন্ড-প্রতারক সম্পর্কে সচেতন থাকবেন এবং আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।

উজ্জ্বল রায়, নড়াইল

৩০ জানুয়ারি, ২০২৪,  9:59 PM