শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

বঙ্গবন্ধুর সমাধিতে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা

#
news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা কমান্ডের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান দুপুরের আগেই। পরে তারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া করেন। ওইসময় ঝিনাইদহ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছির উদ্দিন, ইসরাইল হোসেন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাবেক জেলা কমান্ডার মকবুল হোসেন বলেন, তিনি কয়েকদিন আগে হজে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেছেন। হজ থেকে ফিরে এসেও তিনি  বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া করার জন্য গিয়েছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা কমান্ডের নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করছেন ।

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

৩০ জানুয়ারি, ২০২৪,  5:18 PM