শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

রেফারিকে সমর্থকদের ‘ধাওয়া’

#
news image

পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। স্পট কিকের সেই গোলেই জিতল পোর্টসমাউথ। এরপর ম্যাচ শেষে ক্রেইগ হিকস যখন ফিরছেন, মাঠের বাইরে তার পিছু নিলেন এক সমর্থক। আতঙ্কিত রেফারি পরে ওই ঘটনায় নালিশ জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের লিগ ওয়ানে পোর্টসমাউথ ও পোর্ট ভ্যালের ম্যাচের পর ঘটে এই অনাকাক্সিক্ষত ঘটনা।

ওই ম্যাচে ৮৮তম মিনিটে পোর্টসমাউথের পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন হিকস। কোলবি বিশপের সফল স্পট কিকে ১-০ ব্যবধানে জেতে পোর্টসমাউথ। এই সিদ্ধান্ত দেওয়ার একটু আগে পোর্ট ভ্যালের একটি ফ্রি কিকের আবেদনে সাড়া দেননি হিকস। ধারণা করা হচ্ছে, এসব কারণেই রেফারির উপর ক্ষিপ্ত হয়ে তাকে ‘ধাওয়া’ দিয়েছিলেন নাম না জানা ওই সমর্থক।

ওই ঘটনার প্রেক্ষিতে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) এবং প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়াল লিমিটেড (পিজিএমওএল)-এর কাছে অভিযোগ করেছেন হিকস। যৌথ বিবৃতিতে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে সংস্থা দুটি। ম্যাচ অফিসিয়ালদের কখনও হুমকি-ধামকি দেওয়া উচিত নয় উল্লেখ করে বিবৃতিতে সংস্থা দুটি তাদের নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়া কথা বলেছে।

অপ্রত্যাশিত ঘটনার নিন্দা জানিয়েছে পোর্ট ভ্যালে ক্লাবও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তে এবং সম্ভাব্য দোষীকে খুঁজে বের করতে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তারা। এ বিষয়ে কোনো ছাড় নয় বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ক্লাবটি।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৪,  3:08 AM