শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

খুলনায় দুই সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন মা

#
news image

খুলনায় দুই সন্তানকে হত্যার পর এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যে কোনো সময় নিজ বাড়িতে পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঢাকা পোস্টকে জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল ঢাকা পোস্টকে বলেন, পুলিশ তিনজনের মরদের উদ্ধার করেছে। মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর দুই সন্তানের মরদেহ পড়েছিল। ঘর আটকানো ছিল।  স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ডলি বেগমের স্বামী চাকরি করেন। তিনি আজ সকাল ৮টায় কাজে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে বাড়ি ফিরে বিষয়টি দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলি বেগম দুই সন্তানকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে।

অনলাইন ডেক্স

২৭ জানুয়ারি, ২০২৪,  6:36 PM