শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

মালিতে স্বর্ণের খনি ধসে ৭০ জনের প্রাণহানি

#
news image

মালির একটি স্বর্ণের খনিতে টানেল ধসে গত সপ্তাহে ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। স্থানীয় সূত্র বুধবার এএফপি’কে জানায়, খনির দুর্ঘটনা প্রবণ অঞ্চলটিতে এটি ছিল সর্বশেষ বিপর্যয়। আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশ মালি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম। খবর এএফপি’র।

স্বর্ণের খনি এলাকাগুলোতে নিয়মিত মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে। মূল্যবান ধাতুর কারিগরদের কাছ থেকে খনি নিয়ন্ত্রণ নিতে কর্তৃপক্ষ সংগ্রাম করছে। শুক্রবারের ঘটনা সম্পর্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে এএফপি’কে বলেন, খনি ধসের সময় প্রচন্ড ঝাঁকুনি দিলে চারিদিকে হৈচৈ শুরু হয়।

তিনি বলেন, সেখানে ২শ’ জনেরও বেশি খনি শ্রমিক কাজ করছিল। অনুসন্ধান শেষ হয়েছে। আমরা ৭৩টি মৃতদেহ খুঁজে পেয়েছি। মালির খনি মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বেশ ক’জন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করেছে তবে সুনির্দিষ্টভাবে নিহতের সংখ্যা দেয়নি।

সরকার শোকাহত পরিবার ও মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং খনি এলাকার কাছাকাছি বসবাসকারী সম্প্রদায় ও খনি শ্রমিকদের নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে শুধুমাত্র স্বর্ণের প্যানিংয়ের পরিধির মধ্যে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৪,  10:51 PM