শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

টি-টোয়েন্টির বর্ষসেরা সূর্যকুমার ও উদীয়মান রবীন্দ্র

#
news image

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রর নাম ঘোষণা করেছে আইসিসি।

২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ইনিংসে ৪৮ দশমিক ৮৬ গড়ে ৭৩৩ রান করেছেন সূর্যকুমার। তার স্ট্রাইক রেট ছিলো ১৫৫ দশমিক ৯৫। দারুন পারফরমেন্সে টানা দ্বিতীয়বারের মত আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হলেন সূর্য।

টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড় হবার পথে সূর্য পিছনে ফেলেছেন  জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। নারী টি-টোয়েন্টিতে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস।  অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলংকার চামারি আতাপাত্তুকে পেছনে ফেলেন তিনি। ২০২৩ সালে ১৪ ম্যাচে ৭শ রান করার পাশাপাশি ১৯ উইকেট নিয়েছিলেন ম্যাথুস।

ভারতের যশস্বী জয়সোয়াল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি ও শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কাকে টপকে ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রবীন্দ্র। বছর জুড়ে ২৫ ওয়ানডেতে ৮২০ রান ও ১৮ উইকেট এবং ১২ টি-টোয়েন্টিতে ৯১ রান ও ৫ উইকেট নেন তিনি।

নারী বিভাগে  বর্ষসেরা উদীয়মান হবার লড়াইয়ে  ছিলেন বাংলাদেশের মারুফা আকতার, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার। এদের মধ্যে সেরা পুরস্কার জিতেছেন লিচফিল্ড।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৪,  2:51 AM