শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বঙ্গবন্ধু সেতু এলাকায় ১০ কিলোমিটার যানজট

#
news image

টাঙ্গ‌াইলে বঙ্গবন্ধু সেতুর ওপর গভীর রা‌তে পরপর দুইটি ট্রাক বিকলের ফ‌লে টোল আদায় বন্ধ থাকা এবং ঘন কুয়াশার কার‌ণে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে কোথাও যানজট ও ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোররাত থে‌কেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়‌কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতিতে পরিবহন চলাচল কর‌ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর রাতে দুইটি ট্রাক বিকলের পর দুই দফায় টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করছে।

মহাসড়কে পরিবহনের ধীরগতি কমিয়ে আনতে কাজ করা হ‌চ্ছে। মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর ৬টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহন ধীর গতিতে চলাচল করেছে। এখনো প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল ঢাকা পোস্টকে বলেন, রাতে সেতুতে দুইটি ট্রাক বিকল হয়। এতে কিছু সম‌য়ের জন‌্য সেত‌ু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সেতুর ওপর থে‌কে ট্রাক দুইটি অপসারণ করা হয়। এ ছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ রোধে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সতর্কতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিমে মাইকিং করা হচ্ছে।

অনলাইন ডেক্স

২৪ জানুয়ারি, ২০২৪,  11:49 AM