শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দক্ষিণ লেবাননে ইসরায়েলী হামলায় ২শ’রও লোক বেশি নিহত

#
news image

গাজা যুদ্ধ শুরুর পর সোমবার পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ২শ’রও বেশি লোক নিহত হয়েছে। 

বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যান থেকে এই কথা জানা গেছে। গত ৭ অক্টোর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের সাথে প্রায় প্রতিদিনই তেল আবিরের গুলি বিনিময় হচ্ছে।

সোমবার হিজবুল্লাহ এক ঘোষণায় বলেছে, জেরুজালেম যাওয়ার পথে তাদের তিন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে ২০২ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ১৪৭ জনই হিজবুল্লাহর সদস্য। এছাড়া ইসরায়েলী হামলায় তিন সাংবাদিকসহ ২৬ বেসামরিক নাগরিক, দু’জন উদ্ধারকারী এবং এক লেবাননী সৈন্য প্রাণ হারিয়েছে। 

এদিকে লেবানন সীমান্তে হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপের ১০ জন নিহত হয়েছে বলে গ্রুপ দু’টি দাবি করেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরুর পর লেবাননের ওই অঞ্চল থেকে ৮৩ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৪,  10:45 PM